কারিশমা আর বিয়ে করবে না :কারিনা
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৪, ২১:০০
বিয়ের পর যেন একের পর এক বোমা ফাটাচ্ছেন কারিনা কাপুর। কিছুদিন আগে শহীদ কাপুরের সাথে কেন তার সম্পর্কের ইতি টানতে হয়েছিল, সেই গল্প বললেন বোম্বে টাইমসে। এবারে এক সাক্ষাত্কারে কারিনা তার নিজের সম্পর্কে নয় বরং বেশি কথা বললেন তার বড় বোন কারিশমা কাপুরকে নিয়ে।
কারিশমা ৩য় নাকি ৪র্থ বিয়ের গুঞ্জন যখন ঝালাই চলছিল মিডিয়াতে, তখন কারিনা সাফ জানিয়ে দিলেন, ‘বড়দি তার সন্তানের জন্যই আর জীবনে বিয়ে করবেন না। এ নিয়ে প্লিজ আপনারা বানোয়ট ভাবে তাকে বিয়ে দিয়ে বিব্রত করবেন না।’ বিয়ে নিয়ে তাই কারিশমা সাংবাদিকদের কাছে মুখ না খুললেও ছোটবোন খোলাসা করলেন বিষয়টি।