বাবাকে বলিউডে আনছেন সাইফ!

বলিউডে বাবার হাত ধরে এতদিন পুত্র-কন্যারা বলিউডে এসেছে। এবারে যেন উল্টোরথে হাঁটলেন সাইফ। এবার বড় নবাব মনসুর আলী খান পাতৌদিকে পর্দায় নিয়ে আসতে যাচ্ছেন ছোট নবাব সাইফ আলী খান। আর সাইফের এই পরিকল্পনার কথা সম্প্র্রতি ফাঁস করলেন তার স্ত্রী ও নবাব পরিবারের পুত্রবধূ কারিনা কাপুর খান। সাইফের বাবা মনসুর আলী খান পাতৌদি ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। তার নেতৃত্বেই ১৯৬৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত উপমহাদেশের বাইরে প্রথম কোনো টেস্টে জয় লাভ করে। ২০১১ সালের ২২ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। কানাডায় শুটিংয়ে ব্যস্ত থাকায় এ বিষয়ে সাইফের বক্তব্য অবশ্য জানা যায়নি। তবে সাইফের কাছের মানুষদের একজন ইতোমধ্যে ঘটনার সত্যতা নিশ্চত করেছেন। সূত্রটি জানিয়েছে, সাইফ তার বাবাকে সম্মান জানাতে এই ছবি নির্মাণ করতে যাচ্ছেন। এটা তার স্বপ্ন। সাইফ একজন ভালো চিত্রনাট্যকার পেলেই কাজ শুরু করা হবে।