মোহাম্মদ লুত্ফর রহমান নেপাল বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান পুনঃনির্বাচিত
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৪, ২১:০৩
মোহাম্মদ লুত্ফর রহমান নেপাল বাংলাদেশ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসাবে পুনঃনির্বাচিত হয়েছেন। নেপালের রাজধানী কাঠমুন্ডুতে ১৯তম বার্ষিক সাধারণ সভা পরবর্তী বৈঠকে ৩ আগষ্ট তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। উল্লেখ্য, নেপাল বাংলাদেশ ব্যাংক লিমিটেড বন্ধুপ্রতিম দেশ নেপালে আইএফআইসি ব্যাংকের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি বেসরকারী ব্যাংক। -প্রেস বিজ্ঞপ্তি