ক্যাপশন নিউজ

গতকাল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদীয় নির্বাহী কমিটির ৪৪৯তম সভায় কমিটির চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ সভাপতিত্ব করেন। কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমানসহ অন্য সদস্যরা সভায় অংশ নেন ০০০০ পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ আলীকে গত ৩০ জুলাই আমেরিকার “প্রবাসী শরীয়তপুর সমিতি ইউএস ইন্ক” এর পক্ষ থেকে নিউ ইয়র্ক শহরে অবস্থিত জ্যাকসন হাইটস এর মীনা বাজার হলে সংবর্ধনা প্রদান করা হয়। সমিতির সভাপতি ইমতিয়াজ হাসান জামাল এতে সভাপতিত্ব করেন ০০০০০ গতকাল রাজধানীর একটি হোটেলে হিরো মটরসাইকেলের নতুন ২টি মডেল এক্সট্রিম এবং আইস্মার্ট এর আনুষ্ঠানিক উদ্ধোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিনিয়োগ বোর্ডের অতিরিক্ত সচিব দিলীপ কুমার দাস, হিরো মটরকপ ইন্ডিয়ার প্রতিনিধি দিপক মুকাশী, নিলয় মটরস লি. এর ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল মুসাব্বির আহমাদ সহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ