হজ্ব প্রভুর ভালোবাসার সফর

প্রত্যেক জীবই মরণশীল। এই কথাটি সকল মানুষের জন্যও প্রযোজ্য। পৃথিবীতে কিছু মানুষ রয়েছেন বা থাকেন যারা কখনও মিথ্যা কথা বলেন না বরং যতটুকু সম্ভব অন্য মানুষের উপকার করেন। উঁনারাই পৃথিবীতে অনেক দেশে বা জায়গায় আউলিয়া বা ওলি বলে পরিচিত হন এবং মৃত্যুর পর উঁনারাই বেহেশতবাসী হন বা হবেন। আমাদের ধারনা যারা পরকালে বেহেশতবাসী হতে চান তাঁরা জীবনে অন্তত: একবার আল্লাহর তৈরী পৃথিবীর প্রথম ঘর কাবা শরীফে যান। সেখানে গিয়ে তারা কাবা ঘর তোয়াফ, হাজরে আসওয়াদ স্পর্শ, চুমু করে বলেন- “হে আল্লাহ আপনি একমাত্র ক্ষমাশীল এবং আমার বা আমাদের সকল প্রকার দোষত্রুটি ক্ষমা করুন এবং আমার বা আমাদের বর্তমান ও ভবিষ্যত্ জীবন অত্যন্ত কার্যকর ও ফলপ্রসু করে নিন। সমস্ত প্রসংশা শুধু আপনারই জন্য। আমার বা আমাদের কোন দোষত্রুটি থাকলে তা আপনি নিজ গুণে ক্ষমা করুন। আমরা সবাই আপনার নিকট ক্ষমা প্রার্থী ও আত্মসমর্পিত। হজ্বব্রত পালনকারী সবাই মদিনাতেও যান এবং হযরত মুহাম্মদ (স.) এর রওযা মোবারক জিয়ারত করেন। সেখানে কয়েক দিন থেকে রসূল (স.) এর সাফায়ত ও মহান আল্লাহ্র করুনা প্রাপ্তির জন্য প্রাণঢালা প্রার্থনা ও মোনাজাত করেন। আমাদের জীবন সম্বন্ধে আমরা তেমন কিছুই জানিনা, শুধু আল্লাহ্র কুরআন এবং রসূল (স.) হাদিসের মাধ্যমে কিছু জ্ঞান প্রাপ্ত হই। এ বছর হজ্ব যাত্রীদের নিয়ে ২৭ আগস্ট হজ্ব ফ্লাইট শুরু হচ্ছে। এই ফ্লাইট চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। আর ফিরতি ফ্লাইট শুরু হবে ৮ অক্টোবর থেকে। বুধবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে হজ্ব ব্যবস্থাপনা-সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ধর্মসচিব চৌধুরী মো. বাবুল হাসান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এবার মোট ৯৮ হাজার ৭৬২ জন হজে যাচ্ছেন। এর মধ্যে এক হাজার ৬০০ জন যাবেন সরকারি ব্যবস্থাপনায়। অন্যরা বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন। সচিব বলেন, ‘এবার সার্বিক বিষয় বিশ্লেষণ করে দেখা গেছে, ব্যবস্থাপনায় কোনো ত্রুটি নেই। যেসব সমস্যা ছিল, তা সমাধান করা হয়েছে। আশা করছি, সফলভাবেই হজ্ব কার্যক্রম পরিচালনা করা যাবে।’ লেখক : সাবেক প্রিন্সিপাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ