চান্দিনায় পুলিশের গাড়িতে ডাকাতের হামলা, আটক ২

কুমিল্লার চান্দিনায় পুলিশের টহলরত গাড়িতে হামলা করেছে ডাকাতদল। এসময় দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করে পুলিশ। বুধবার রাত পৌনে ৩টায় উপজেলার ডুমুরিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো— চান্দিনা উপজেলার খৈচারা গ্রামের আব্দুল মান্নান এর ছেলে হানিফ, একই উপজেলার বাড়েরা গ্রামের সুয়া মেম্বারের ছেলে শাহিন। চান্দিনা থানার ওসি গোলাম মোর্সেদ জানান, চান্দিনা-বদরপুর সড়কের ডুমুরিয়া ব্রীজ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিয়ে ওত পেতে থাকে ডাকাতদল। চান্দিনা থানার উপ-পরিদর্শক মেহেদী ও এএসআই মনির সঙ্গীয় ফোর্স নিয়ে মাইক্রোবাস যোগে টহলরত অবস্থায় সেখানে পৌঁছলে ডাকাতদল তাদের ওপর হামলা চালায়। এসময় পুলিশও পাল্টা গুলিবর্ষণ ও ধাওয়া করে রামদাসহ দুই ডাকাতকে আটক করে।