আজকের অনুষ্ঠান

রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থা: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৩তম প্রয়াণ দিবস উপলক্ষে ‘তবু মনে রেখো’ শীর্ষক রবীন্দ্র সঙ্গীতের অনুষ্ঠান। পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে বিকাল সাড়ে ৫টা। প্যালেস্টাইন-ইরাক সংহতি পরিষদ:গাজায় গণহত্যা ও ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিকাল ৪টা। বঙ্গবন্ধু একাডেমি: বেবী মওদুদের স্মরণসভা ও চলমান রাজনীতি নিয়ে আলোচনা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সেমিনার হলে সকাল ১১টা। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট:বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। শিল্পকলা একাডেমী মিলনায়তনে সকাল সাড়ে ১০টা। জাতীয়তাবাদী কর্মজীবী দল: ‘প্রস্তাবিত সম্প্রচার নীতিমালা এবং গণতন্ত্রের ভবিষ্যত্’ শীর্ষক আলোচনা সভা। জাতীয় প্রেসক্লাবে সকাল সাড়ে ১০টা।