ভারত ১৫২ রানেই অল-আউট
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৪, ২১:৫৫
পেসার স্টুয়ার্ড ব্রড, জেমস অ্যান্ডারসন ও ক্রিস জর্ডানের বোলিং তোপে ওল্ড ট্রাফোর্ডে চলতি সিরিজের চতুর্থ টেস্টের উদ্ধোধনী দিনে ভারতকে মাত্র ১৫২ রানেই গুড়িয়ে দিয়েছে ইংল্যান্ড।
বৃষ্টিভেজা মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু তার সিদ্ধান্ত যথার্থ প্রমাণ করতে পারেননি সতীর্থ ব্যাটসম্যানরা। দলীয় ৮ রানে স্টুয়ার্ট ব্রডের বলে গালিতে জো রুটের হাতে গৌতম গম্ভীর ক্যাচ দিলে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। এই রানেই ব্রড ও অ্যান্ডারসনের আক্রমণে মুরালি বিজয়, বিরাট কোহলি এবং চেটেশ্বর পুজারা সাজ ঘরে ফেরত আসলে খেই হারিয়ে ফেলে ভারত।
অধিনায়ক ধোনি দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেন। অন্যদের মধ্যে রবিচন্দ্রন অশ্বিন ৪০ ও অজিনকা রাহানে ২৪ রান করেন। ব্রড ছয়টি, অ্যান্ডারসন তিনটি ও জর্ডান একটি উইকেট নেন।