‘চসিক নির্বাচন হতে পারে এপ্রিলে’

আগামী বছরের এপ্রিল অথবা মে মাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন হতে পারে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কমিশনের সার্ভার স্টেশন পরিদর্শনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুল মোবারক। তিনি বলেন, আগামী বছরের জুন মাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হবে। তবে ওই সময় পবিত্র রমজান মাস থাকবে। রোজার মধ্যে কোনো ধরনের নির্বাচন করার নিয়ম নেই বলে দায়িত্ব গ্রহণের ১৮০ দিন আগে এপ্রিল অথবা মে মাসে নির্বাচন হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।