অধ্যাপক শামসউদ্দীনের ইন্তেকাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক শামসউদ্দীন (৫৮) বুধবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ও ২ কন্যা রেখে গেছেন। বাদ আছর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা শেষে বিশ্ববিদ্যালয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক রফিক আজাদ গভীর শোক প্রকাশ করেছেন।