ইসরাইলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার গঠনে ব্যর্থ হওয়ায় নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৯ এপ্রিলের নির্বাচনে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি ৩৫ আসনে জয়ী হয়। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ৬১ আসন। দেশটির ইতিহাসে কেউই কখনো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সবসময় জোট সরকার হয়েছে। এবার নেতানিয়াহুর পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ সৃষ্টি হলেও বুধবার রাতের মধ্যে জোট সরকার গঠনে ব্যর্থ হন তিনি। এরপর সংসদ সদস্যরা পার্লামেন্ট নেসেট ভেঙে দেওয়ার পক্ষে মত দেন। চলতি সপ্তাহে নেসেটে এ সংক্রান্ত একটি বিল ৭৪-৪৫ ভোটে পাস হয়। আগামী ১৭ সেপ্টেম্বর নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। -বিবিসি