নগ্নতা নিয়ে মুখ খুললেন আমির খান!
প্রকাশ : ০৮ আগস্ট ২০১৪, ১৯:২৫
অবশেষে ‘পিকে’ নিয়ে মুখ খুললেন আমির। যদিও, পিকে ছবির পক্ষ থেকে বলা হয়েছে আমিরের নগ্ন পোস্টার কোনো পাবলিসিটির জন্য নয়, এটা ছবির কি-আর্ট। অবশেষে পোস্টারের বিষয়ে মুখ খুললেন আমির নিজে। গত বুধবার মারাঠি ছবি ‘স্যাটারডে সানডে’র স্ক্রিনিংয়ে গিয়ে আমির বলেন, ‘যখন দর্শকেরা ছবি দেখবেন তখন পোস্টারের বিষয়টা বুঝতে পারবেন। আমি এটাই বলব, রাজকুমার হিরানি এমনই একজন মানুষ যিনি সবসময় নিজের ভাবনা, নিজের ছবি নিজের মতো করে উপস্থাপনা করেন। সেই কারণে আমি ওনার মস্ত বড় ভক্ত। ‘তারে জমিন পার’-এর পোস্টারে দর্শিল স্কুলের বেঞ্চে সামনে বসেছিল, আমি পিছনে বসেছিলাম। পোস্টার অনেক কিছু বলে দিয়েছিল। ঠিক তেমনই ‘পিকে’র পোস্টারও অনেক কিছু বলে। এটা কি-আর্ট।’
এরমধ্যেই কানপুর আদালতে আমির খান, পরিচালক রাজকুমার হিরানি ও প্রযোজক বিধু বিনোদ চোপড়ার বিরুদ্ধে কানপুর আদালতে মামলা দায়ের হয়েছে। অবশেষে আমির বললেন, ‘আমরা দর্শকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি। আশা করছি ছবি দেখলে ওদের আশঙ্কা দূর হবে।’