জামালগঞ্জ যুবকল্যাণ সমিতির আহ্বায়ক কমিটি গঠন
প্রকাশ : ০৮ আগস্ট ২০১৪, ২০:৩২
জামালগঞ্জ যুবকল্যাণ সমিতি সুনামগঞ্জ এর আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় শহরের পৌর বিপণীস্থ অস্থায়ী কার্যালয়ে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক সেলিম আহমদ তালুকদারকে আহ্বায়ক করে ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- জামিল আহমদ জুয়েল, রেন্টু সরকার, ফারুক আহমেদ, অ্যাডভোকেট আব্দুল খালেক, মো. মানিক মিয়া, শাহবাজ হোসেন এমরান, জাকারিয়া তালুকদার ও কাজল।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২০ আগস্ট সুনামগঞ্জ প্রেসক্লাবের হলরুমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্বান্ত গৃহীত হয়।