বানারীপাড়ায় মাকে লাঞ্ছনা দেয়ায় ছেলে গ্রেফতার

বানারীপাড়ায় মাকে শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগে গত বুধবার সন্ধ্যায় নির্যাতনকারী মিন্টু হাওলাদারকে পুলিশ গ্রেফতার করেছে। উপজেলার বাইশারী গ্রামের আ.রব হাওলাদারের স্ত্রী মালেকা বানু বাদী হয়ে থানায় ছেলের বিরুদ্ধে মামলা করেন। মামলা সূত্রে জানা গেছে, মিন্টু তার দুই বোন ও মায়ের কাছ থেকে ব্যবসার জন্য দু’লাখ টাকা ঋণ নেয়। সমপ্রতি তার ছোট বোনের বিয়ে ঠিক হওয়ায় তার কাছে মা মালেকা বানু ওই টাকা ফেরত চাওয়ায় তাকে মারধর করা হয়। গতকাল মিন্টুকে আদালতে পাঠানো হয়েছে।