নারী কাউন্সিলরের কারাদণ্ড ও জরিমানা

চেক প্রতারণা মামলায় কক্সবাজার পৌরসভার নারী কাউন্সিলর চম্পা উদ্দিনকে (৫০) ছয় মাসের কারাদণ্ড ও ৩২ লাখ টাকা জরিমানা করেছে আদালত। কক্সবাজারের বাসিন্দা রোকসানা পারভীনের দায়ের করা মামলায় কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত বৃহস্পতিবার বিকালে এ রায় দেয়। আইনজীবী মোজাফফর আহমদ জানান, কক্সবাজার পৌরসভার নারী কাউন্সিলর চম্পা উদ্দিনের বিরুদ্ধে ২০১০ সালে ৩১ লাখ ৫০ হাজার টাকার একটি চেক প্রতারণা মামলা দায়ের করেন রোকসানা পারভীন। আদালত দীর্ঘ শুনানির পর বৃহস্পতিবার বিকালে রায় ঘোষণা করেন। কিন্তু রায় ঘোষণার সময় চম্পা উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন না।