চট্টগ্রামে খালে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রকাশ : ০৮ আগস্ট ২০১৪, ২০:৪৬
নগরীর ষোলশহর চশমা খালের উপর অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। নাজিয়া শিরিন জানান, চশমা খালের উপর স্থানীয়রা অবৈধভাবে বাড়ির রান্নাঘর ও বাথরুম স্থাপন করেছিল। এসব ঘর উচ্ছেদ করে মালিককে সতর্ক করে দেয়া হয়েছে। একই সাথে নগরীর ষোলশহর আবাসিক এলাকায় রাস্তার উপরে ইট, বালি, সুরকি রাখার দায়ে দুই ব্যক্তিকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার জরিমানা করা হয়েছে।