তিন মেডিক্যাল কলেজের নতুন নামকরণ

দেশের তিনটি মেডিক্যাল কলেজের নতুন নামকরণ করা হয়েছে। বুধবার তিনটি পৃথক সরকারি প্রজ্ঞাপনে এই নাম পরিবর্তন করা হয়। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজের নাম শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, গাজীপুর মেডিক্যাল কলেজের নাম শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং নোয়াখালী মেডিক্যাল কলেজের নাম আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজ, নোয়াখালী নামে নতুনভাবে নামকরণ করা হয়েছে।