জেপি সম্পাদকমণ্ডলীর যৌথ সভা সোমবার

জাতীয় পার্টির (জেপি) সম্পাদকমন্ডলীর এক যৌথ সভা আগামী সোমবার বেলা ১১টায় দলের লালমাটিয়াস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এ যৌথ সভার আয়োজন করা হয়েছে। সভায় দলের সম্পাদকমন্ডলী, ঢাকা মহানগরীর আহ্বায়ক, সদস্য সচিব, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য দলের মহাসচিব শেখ শহীদুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।-প্রেস বিজ্ঞপ্তি