দূতাবাস কর্মকর্তা গাউসুল আজমের বিরুদ্ধে অভিযোগ তদন্তে কমিটি

লেবাননে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এএফএম গাউসুল আজমের বিরুদ্ধে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পররাষ্ট্রমন্ত্রণালয়। গত বৃহস্পতিবার তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক, প্রশিক্ষণ এবং কনস্যুলার) মুস্তাফা কামালকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। তবে কতদিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে হবে সেই বিষয়ে কিছু জানা যায়নি। গত ১৭ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয় গাউসুল আজমকে বাংলাদেশে ফিরে আসার নির্দেশ দেয়।