বিভিন্ন দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন
প্রকাশ : ০৮ আগস্ট ২০১৪, ২১:২৯
শতভাগ পদোন্নতি, প্রধান শিক্ষকদের কেবলই নিচের ধাপে বেতন নির্ধারণ এবং নতুন বেতন কাঠামো ফিক্সেশন স্থগিত রেখে অবিলম্বে সহকারী শিক্ষকদের দাবি মোতাবেক বেতন স্কেল ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে বক্তারা তাদের বিভিন্ন দাবিসহ শিক্ষকদের সামাজিক ও অর্থনৈতিক মর্যাদা বৃদ্ধির জন্য সরকারের প্রতি আহ্বান জানান। শিক্ষক নেতৃবৃন্দ প্রাথমিক সহকারী শিক্ষকদের ভাগ্য উন্নয়নে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করেন।
শিক্ষক নেতারা বলেন, অবিলম্বে দাবি মেনে নেয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সংগঠনের সভাপতি শাহিনুর আল-আমীন, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রবিউল, আনিসুর রহমান, শাহিনুর আক্তার, গাজী সালাউদ্দিন, মনসুর আলম টিপু, মোকাম্মেল হোসেন, এ কে এম খসরুজ্জামান, মো: সেলিম হোসেন, আব্দুর রউফ শাহীন, মো: শহীদুল্লাহ, বিজয় ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।