মেডিক্যাল টেকনোলজিস্টদের ১১ দফা দাবিতে মানববন্ধন
প্রকাশ : ০৮ আগস্ট ২০১৪, ২১:৪৪
মেডিক্যাল টেকনোলজিস্টদের অবিলম্বে দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা প্রদান, বেকার টেকনোলজিস্টদের শূন্যপদে নিয়োগ, সরকারী হাসপাতালে নতুন পদ সৃষ্টিসহ ১১ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব)। এ দাবিতে সংগঠনটি গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। এম-ট্যাবের ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম মুসা লিটনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন—ড্যাব মহাসচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, বিপ্লবুজ্জামান, জাহানারা খাতুন প্রমুখ। তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে—কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত মেডিক্যাল টেকনোলজি কোর্স বন্ধ, ডিপ্লোমা মেডিক্যাল শিক্ষা বোর্ড গঠন, মেডিক্যাল টেকনোলজিস্টদের শতভাগ সিলেকশন গ্রেড প্রদান।