গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ০৯ আগস্ট ২০১৪, ১৯:৩৯
একটা দিক দিয়ে কিন্তু অলিম্পিক আর ফুটবল বিশ্বকাপের সাথে বেশ মিল রয়েছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের। আর এই মিলের জায়গাটি হলো অলিম্পিক কিংবা বিশ্বকাপ ফুটবলের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিটি আয়োজনের খরচই আগের আয়োজনকে ছাড়িয়ে যায়। আর এ প্রেক্ষাপটে এখন পর্যন্ত সবচেয়ে খরুচে প্রেসিডেন্ট নির্বাচন পরিচালনার রেকর্ডটি যার দখলে তিনি হলেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা। ২০১২ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্সিয়াল ও কংগ্রেসনাল নির্বাচনে সব মিলিয়ে ৬ বিলিয়ন ডলার নির্বাচনী ব্যয় হয় যেটি গোটা ক্যাম্পেইনে প্রতি সেকেন্ডে ৩০.৩৩ ডলার ব্যয় করার সমান।