জোকস
প্রকাশ : ০৯ আগস্ট ২০১৪, ১৯:৩৯
মহিলা :আমার স্বামীর মানসিক চিকিত্সা করুন ডাক্তার সাহেব। এখন ওর বয়স হয়েছে, আমারও হয়েছে। অথচ এই বয়সে এসে ও হঠাত্ করে নিজেকে রেফ্রিজারেটর ভাবতে শুরু করেছে।
ডাক্তার :এতে চিন্তার কিছু নেই। বয়স হলে মাঝে মাঝে এমনটা হতে পারে। একটু সময় দিন আর পর্যাপ্ত বিশ্রাম নিতে বলুন। দেখবেন এমনিতেই সব ঠিক হয়ে যাবে।
মহিলা :কিন্তু এভাবে চলতে থাকলে যে আমার খুব সমস্যা হয়ে যায়!
ডাক্তার :কী রকম সমস্যা শুনি।
মহিলা :না মানে ও তো মুখ হাঁ করে ঘুমায় আর এতে রেফ্রিজারেটর খোলা থাকার আলোতে আমি ঘুমাতে পারি না।
দুই বন্ধুতে কথা হচ্ছে।
প্রথম বন্ধু :কিরে, তোর পরীক্ষার প্রস্তুতি কেমন?
দ্বিতীয় বন্ধু :আর বলিস না রে, এখনো সবই বাকি পড়ে আছে।
প্রথম বন্ধু :বলিস কী? আমার তো সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এখন শুধু একটা বাকি আছে।
দ্বিতীয় বন্ধু :কোনটা?
প্রথম বন্ধু :কলম, পেনসিল, ইরেজার, স্কেল, ক্যালকুলেটর, পরিচয়পত্র, প্রবেশপত্র সব প্রস্তুত! এখন শুধু পড়াটা বাকি আছে!
:তুই এই মেয়েটাকেই বিয়ে করতে চাইছিস কেন?
:কারণ সে অন্য সব মেয়ে থেকে আলাদা।
:কীভাবে?
:একমাত্র সেই আমাকে বিয়ে করতে রাজি হয়েছে, অন্য কেউ না!