নবম-দশম শ্রেণির পড়াশোনা
প্রকাশ : ০৯ আগস্ট ২০১৪, ১৯:৪১
হিসাববিজ্ঞান
কামরুল হাসান দিপু
প্রভাষক
গ্রীণ ফিল্ড কলেজ, ঢাকা
নগদান বহি
সৃজনশীল প্রশ্ন-৫ নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর সমাধান দাও:
২০১২ সালের জানুয়ারি মাসে জনাব কিশোরের ব্যবসায়ে নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়:
জানু.১ নগদ উদ্বৃত্ত ৩০,০০০ টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত ২৫,০০০ টাকা।
,,৩ জহির ট্রেডার্স হতে ৫% বাট্টায় ১০,০০০ টাকার পণ্য ক্রয় করা হলো।
,,৫ মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় হতে ১,৫০০ টাকা নিলেন।
,,১০ ব্যাংক হতে উত্তোলন ১০,০০০ টাকা।
,,১৫ পণ্য ক্রয় করে চেকে মূল্য পরিশোধ ৭,০০০ টাকা।
,,২০ কর্মচারীর বেতন প্রদান ৪,০০০ টাকা।
,,২৫ মালিক ব্যক্তিগত অর্থে ব্যবসায়ের জন্য আসবাবপত্র ক্রয় করলেন ১৩,০০০ টাকা।
,,২৮ সুমনের নিকট হতে ৩,৮৫০ টাকা পাওয়া গেল এবং তাকে ১৫০ টাকা বাট্টা দেওয়া হলো।
,,২৯ জহির ট্রেডার্সের পাওনা ৯,৫০০ টাকার পূর্ণনিষ্পত্তিতে ৯,৩৫০ টাকা প্রদান করা হলো।
,,৩১ ২,৫০০ টাকা নগদ উদ্বৃত্ত হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেয়া হলো।
যে লেনদেনগুলো নগদান বইয়ের অন্তর্ভুক্ত হবে না সেগুলোর জাবেদা দাখিলা দাও।
উপর্যুক্ত লেনদেনগুলো দ্বারা জনাব কিশোরের একঘরা নগদান বই প্রস্তুত কর।
উপর্যুক্ত লেনদেনগুলো হতে নগদ প্রদানের জন্য প্রযোজ্য বইতে দাখিলা দাও।
সৃজনশীল প্রশ্ন-৬ নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর সমাধান দাও:
রহমান এন্ড সন্স-এর নিম্নোক্ত লেনদেনসমূহ ২০১৩ সালের মে মাসে সংঘটিত হয়েছে-
মে ১ নগদ জমার উদ্বৃত্ত ৩০,০০০ টাকা।
,,৩ পণ্য বিক্রয় ২০,০০০ টাকা।
,,৮ পণ্য ক্রয় ১৫,০০০ টাকা।
,,১৫ অফিসের জন্য একটি ক্যালকুলেটর ক্রয় ১,০০০ টাকা।
,,২১ পুরাতন আসবাবপত্র বিক্রয় ২,০০০ টাকা।
,,২৭ নীলয়ের নিকট হতে প্রাপ্তি ৫,০০০ টাকা।
,,৩১ আসবাবপত্রের ওপর অবচয় ৫০০ টাকা।
নগদান বইতে লিপিবদ্ধ হবে না, এরূপ লেনদেন শনাক্ত করে সাধারণ জাবেদা দাখিলা দাও।
লেনদেনসমূহের ভিত্তিতে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত কর।
লেনদেনসমূহের ভিত্তিতে রহমান এন্ড সন্স-এর একটি উপযুক্ত নগদান বই তৈরি কর।
সৃজনশীল প্রশ্ন-৭ নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর সমাধান দাও:
২০১৩ সালের আগস্ট মাসে জনাব ফারহানের ব্যবসায়ে নিম্নোক্ত লেনদেনসমূহ সংঘটিত হয়েছিল:
আগষ্ট১ নগদ উদ্বৃত্ত ও ব্যাংক জমা যথাক্রমে ২৭,০০০ টাকা ও ১২,০০০ টাকা।
,,৪ রানা এন্ড সন্স-এর নিকট বিক্রয় বাবদ চেক প্রাপ্তি ২১,০০০ টাকা।
,,৭ অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন ১৫,০০০ টাকা।
,,১৫ জনাব ফারহান ব্যক্তিগত প্রয়োজনে কারবার হতে পণ্য উত্তোলন করেন ৩,০০০ টাকা।
,,২০ সালমানের নিকট ১৮,০০০ টাকা পাওনা পূর্ণ নিষ্পত্তিতে ১৭,৫০০ টাকা পাওয়া গেল।
,,২৫ প্রাপ্য বিলের অর্থ পাওয়া গেল ৩,০০০ টাকা।
,,২৭ মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন ২,০০০ টাকা।
,,৩০ ব্যাংক চার্জ ধার্য করল ৫০০ টাকা।
মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় কর।
১, ৪, ৭ ও ২৫ তারিখের লেনদেনগুলো দ্বারা দুঘরা নগদান বই তৈরি কর।
খ নং প্রশ্নের উত্তর হতে সমাপনী জেরগুলোকে প্রারম্ভিক জের ধরে ২০ ও ৩০ তারিখে সংঘটিত লেনদেনগুলো দ্বারা তিনঘরা নগদান বই প্রস্তুত কর।