জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

বিজ্ঞান জ্যোতি ভূষন বিশ্বাস প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা উদ্ভিদের বংশ বৃদ্ধি অনুধাবনঃ ২১। একটি অনুবীজ থলিতে সাধারণত কয়টি অনুবীজ থাকে? (ক) একটি (খ) দুইটি (গ) তিনটি (ঘ) অসংখ্য উ:ঘ ২২। নিচের কোনটি নিম্নশ্রেণীর উদ্ভিদ? (ক) পিঁয়াজ (খ) স্পাইরোগাইরা (গ) আলু (ঘ) কলা উ:খ ২৩। নিচের কোনটি টিউবার প্রকৃতির? (ক) আদা (খ) আলু (গ) কচু (ঘ) টোপাপানা উ:খ ২৪। পতঙ্গপরাগী ফুল কোনগুলো? (ক) সরিষা, অকিড (খ) গোলাপ, শিমুল (গ) মাদার, কদম (ঘ) কুমড়া, তাল উ:ক ২৫। নিচের কোনটি প্রকৃত ফল? (ক) আম (খ) আপেল (গ) চালতা (ঘ) আতা উ:ক ২৬। নিচের কোনটি মাটির নিচে সমান্তরালভাবে অবস্থান করে? (ক) রাইজোম (খ) কন্দ (গ) স্টোলন (ঘ) আফসেট উ:ক ২৭। কোন ধরনের শাখা থেকে কলম করা হয়? (ক) জটিল (খ) কচি (গ) বেশ মোটা (ঘ) প্রধান শাখা উ:খ ২৮। নিচের কোনটি কনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশ বৃদ্ধি করে? (ক) Mucor (খ) Penicillium (গ) Bryum mass (ঘ) Spyrogyra উ:খ ২৯। নিচের কোন উদ্ভিদের মূল থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়? (ক) সেগুন (খ) পুদিনা (গ) কচু (ঘ) রসুন উ:ক ৩০। কলম বা লেয়ারিং এর প্রথম কাজ হল উপযুক্ত স্থানে— (ক) বাকল কাটা (খ) গোবর মাটি দিয়ে ঢেকে দেওয়া (গ) শাখা কাটা নেওয়া (ঘ) সেলোফেন টেপ দিয়ে শাখাটি মুড়ে দেওয়া। উ:ক ৩১। কোথায় স্ত্রী জননকোষ সৃষ্টি হয়? (ক) গর্ভদন্ডে (খ) গর্ভমুন্ড (গ) পরাগধানীতে (ঘ) ডিম্বকে উ:ঘ ৩২। বীজত্বকের বাইরের স্তরটি হল— (ক) টেস্টা (খ) টেগমেন (গ) ইপিকোটাইল (ঘ) সব কটি উ:ক ৩৩। নিচের কোনটি ফুলের অত্যাবশ্যকীয় স্তবক? (ক) দল খ) বৃতি গ) উপবৃতি (ঘ) পুংস্তবক উ:ঘ