নিরাপদ ওয়েবসাইটকে গুরুত্ব দেবে গুগল
প্রকাশ : ০৯ আগস্ট ২০১৪, ২০:২২
সার্চ ইঞ্জিন গুগল সম্প্রতি জানিয়েছে, তাদের সার্চ রেজাল্টে এখন থেকে নিরাপদ ওয়েবসাইটগুলোকেই গুরুত্ব দিয়ে প্রদর্শন করা হবে। সেই উদ্দেশ্য থেকেই ‘এইচটিটিপিএস’ এনক্রিপশন থাকা ওয়েবসাইটগুলোকে হাইলাইট করে দেখানোর পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে তারা। এতে ইতিবাচক ফলাফল পাওয়ায় এখন থেকে একে তাদের সার্চ ইঞ্জিনের মূল অ্যালগরিদমের সাথে যুক্ত করে নিচ্ছে গুগল। গুগলের এই উদ্যোগ বিভিন্ন ওয়েবসাইটকে ‘এইচটিটিপিএস’ এনক্রিপশন ব্যবহারে উত্সাহিত করবে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। এই এনক্রিপশন যুক্ত হওয়ায় ওয়েবসাইটগুলোর হ্যাকিংয়ের ঝুঁকিও কমবে। তাই এইচটিটিপিএস যুক্ত করায় ওয়েবসাইটগুলোর খরচ কিছুটা বাড়লেও এক ব্লগপোস্টে এই এনক্রিপশন যুক্ত করে নেওয়ার আহ্বান জানিয়েছে গুগল।