ময়মনসিংহে ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন গঠিত

সম্প্রতি ময়মনসিংহে গঠিত হয়েছে ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন। ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সদস্য আনম শফিউল আলমের উপস্থিতিতে গঠিত ময়মনসিংহ শাখায় সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মোখলেছুর রহমান মামুন এবং সাধারণ সম্পাদন নির্বাচিত হয়েছেন মো. আমিনুল ইসলাম সোহাগ। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মো. ইসমাঈল হোসেন তপন, মোস্তাফিজুর রহমান সোহেল, জেনি ইভানা সুলতানা; যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান সোহান, মনোয়ার হোসেন, জিনিয়া রহমান; প্রচার সম্পাদক মো. মোজাম্মেল হক, মলি; কার্যকারী সদস্য শেখ অনিন্দ মিন্টু, হাসান মাসুদ, শফিউল আলম, জেসমিন জাহান এবং কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস। বৃহত্তর ময়মনসিংহে এই কমিটি ফ্রিল্যান্সার তৈরির জন্য সার্বিক উদ্যোগ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ।