সাজিদকে আমি কখনও মাফ করব না :বিপাশা বসু

এখনও রাগ পড়েনি বিপাশা বসুর। তাই নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়ে ঘোষণা করলেন ভবিষ্যতে কখনও কাজ করবেন না সাজিদ খানের সঙ্গে। এর আগেই বিপাশা এবং ভাসু ভাগনানির মধ্যেকার বচসা ফ্ল্যাশ লাইটের মুখ্য আলোচনায় চলে এসেছিল। ‘হামসকলস’ সিনেমাটিতে নিজের চরিত্রটি একটুও পছন্দ না হওয়ায় তাকে ছবির প্রচারে দেখা যায়নি। কিন্তু এই সিনেমাটির বিপক্ষে খুব খুশি হয়ে তিনি প্রচার করবেন এমনটাই শোনা গিয়েছে বি টাউনের গুঞ্জনে। বিপাশা একটি সাক্ষাত্কারে জানিয়েছেন, ‘আমার ভাসু ভাগনানি বা টিমের উপর কোনো রাগ নেই। ভাসুজি সিনেমার জন্য তার যথাসাধ্য চেষ্টা করেছেন। কিন্তু সাজিদ আমায় অপমান করেছে। সাজিদকে আমি কখনও মাফ করব না।’ সাজিদ খানের ছবিটি খুব বাজে ভাবে সমালোচিত হয়েছিল দর্শক এবং সমালোচক উভয়দের কাছে, এমনকি মুখ্য অভিনেতা সাইফ আলি খান এই ছবিতে কাজ করা তার ভুল সিদ্ধান্ত এই মন্তব্য করেছেন। তাই এখনও বিপাশা জানিয়েছেন, সিনেমাটির অন্তিম পরিণতি কী তা তিনি বুঝে গিয়েছিলেন তাই ছবির প্রচারে আসেননি। আর নিজের অভিনয় ক্যারিয়ার নিচের দিকে যাতে না যায় তাই কোনোদিন সাজিদ খানের ছবিতে কাজ করবেন না, ক্ষুব্ধ বিপাশা এটাই জানান সাংবাদিকদের।