চমকে দিলেন প্যারিস হিলটন!

হলিউড অভিনেত্রী প্যারিস হিল্টন আবারও চমকে দিলেন সবাইকে। স্পেনের আইবিজা শহরের একটি ক্লাবে সম্প্রতি মাত্র চার রাতের ডিজে হিসেবে কাজ করে যুক্তরাষ্ট্রের এই অভিনেত্রী ব্যাগে ভরেছেন ১.৬ মিলিয়ন পাউন্ডে। ক্লাবটির সূত্রানুসারে, প্রতি ঘণ্টার হিসেবে যার মূল্য দাঁড়ায় দুই লাখ সাত হাজার পাউন্ড! ৩৩ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এই অভিনেত্রী আইবিজার হোয়াইট ইজেলে চার রাতের জন্য সুপারস্টার ডিজে হিসেবে কাজ করেছেন। অনুষ্ঠানে তিনি অতিথিদের জন্য মিউজিক প্লের কাজ করেন এবং তাদের সাথে আনন্দঘন মুহূর্ত কাটান। ক্লাবের সূত্রটি জানিয়েছে যে তিনি এই বিশাল অংকের অর্থ বাগিয়েছেন মাত্র ‘প্লে’ বাটনে চাপ দিয়ে এবং মাইকের সামনে চিত্কার করে।