যত দূরে যাবে বন্ধু

এনটিভিতে আজ রাত ৯টায় প্রচার হবে একক নাটক ‘যত দূরে যাবে বন্ধু’। সাগর জাহানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রহমতুল্লাহ তুহিন। অভিনয় করেছেন অপূর্ব, রোমানা প্রমুখ। শহরের কোলাহল, শব্দ আর ব্যাস্ততাকে ফেলে দেশের সবচেয়ে ইয়াং সফল ব্যবসায়ী আনাফ এখন কক্সবাজারে। একটাই কারণ, আনাফ যাকে মনে মনে পছন্দ করত তার বিয়ে হয়ে গেছে। একদিন হিমছড়ির পথে খোলা জিপ নিয়ে বেরিয়ে পরে আনাফ। পথে একটা মেয়েকে আবিষ্কার করে, মেয়েটি অন্ধ, নাম মহিমা। আনাফ মহিমাকে ফেলে চলে আসতে পারছিল না। এক সময় সন্ধ্যা হয়ে এলে মহিমাকে নিয়ে হোটেলে আসে। আসার পর দেখা যায় মহিমার আরেক রূপ। মহিমা আসলে অন্ধ না, অন্ধের অভিনয় করছিল।