শোক দিবসে সরকারি বেসরকারি হাসপাতালে ফ্রি চিকিত্সা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের আহ্বানে সাড়া দিয়ে বেসরকারি হাসপাতালগুলোও আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের দিন এবং ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে ৩ ঘণ্টা সম্পূর্ণ বিনামূল্যে গরীব রোগীদের চিকিত্সা সেবার ঘোষণা দিয়েছে। শনিবার তোপখানাস্থ বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন অডিটরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল প্রাক্টিশনার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম একথা বলেন।