চট্টগ্রামে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস পালন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নগরীতে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উদযাপিত হয়েছে।এ উপলক্ষে চট্টগ্রামে শোভাযাত্রা ও সমাবেশ আয়োজনের পাশাপাশি বিভিন্ন এলাকায় সড়কদ্বীপগুলোতে ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড দিয়ে সজ্জিত করা হয়। নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন বিপিসির পরিচালক মোছলেহ উদ্দিন। তিনি জ্বালানির সাশ্রয়ী ব্যবহার ও পাচার রোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।বিপিসির বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মকর্তা-কর্মচারী শোভাযাত্রা অংশ নেয়।