বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারী চিহ্নিত করতে কমিশন গঠনের দাবি

‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটি আয়োজিত মানববন্ধনে বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করতে অবিলম্বে জাতীয় কমিশন গঠন করার দাবি জানিয়েছেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীনের পরিচালনায় বঙ্গবন্ধুর ৩৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। বক্তারা বঙ্গবন্ধু হত্যায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের অবিলম্বে দেশে ফিরিয়ে আনার কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান। মানববন্ধন সমাবেশে বক্তৃতা করেন, সংগঠনের সভাপতি মন্ডলীর সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন, শহীদ সংসদ সদস্য নুরুল হক হাওলাদারের কন্যা জোবায়দা হক অজন্তা, ডা. সুব্রত ঘোষ, সহ-সভাপতি শফিউল বারী রানা, যুগ্ম-সম্পাদক হারুন-অর রশিদ রনি, আল-আমিন মৃদুল, সম্পাদক মণ্ডলীর সদস্য হাফিজুল ইসলাম মুন্না, সৈয়দ দিদারুল ইসলাম, আজহারুল ইসলাম, ম. আ. এমরান সিকদার প্রমুখ।- প্রেস বিজ্ঞপ্তি