আড়াইহাজারে মাদক ব্যবসাকে কেন্দ্র করে স্বপন (৩৩) নামে এক যুবক খুন হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহিন্দী মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্বপন ওই গ্রামের রহমত আলীর ছেলে।
আড়াইহাজার থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম জানান, পূর্ব শত্রুতা ও মাদক ব্যবসা নিয়ে সিংহদী নয়াপাড়া এলাকার রুস্তমের ছেলে শামীম ও হাবিবুল্লাহর সাথে নিহত স্বপন ও তার বন্ধু সেলিমের দ্বন্দ্ব চলছিল।
তিনি আরো জানান, বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে শামীম ও হাবিবুল্লাহ অস্ত্র নিয়ে সেলিমকে খুঁজতে গিয়ে তাকে না পেয়ে স্বপনকে পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে শুক্রবার সকালে তিনি মারা যান।
আড়াইহাজার থানার ওসি মো. নজরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, ধারনা করা হচ্ছে মাদকের টাকার ভাগবাটোয়া নিয়ে এ ঘটনা ঘটতে পারে। থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছিল। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/এএম