দাবা অলিম্পিয়াড

বিশ্ব দাবা অলিম্পিয়াডের ষষ্ঠ রাউন্ডে বাংলাদেশ ওপেন দল সিঙ্গাপুরের কাছে ১.৫-২.৫ পয়েন্টে হেরেছে। শুক্রবার অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলায় ওপেন বিভাগের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ সিঙ্গাপুরের লি কিং আন কিকে হারিয়েছেন। গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব মহিলা আন্তর্জাতিক মাস্টার গং কিয়ানউনের সাথে ড্র করেন। গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান গ্র্যান্ড মাস্টার জাহং জহং’র কাছে এবং গ্র্যান্ড মাস্টার আবদুল্লাহ আল রাকিব আন্তর্জাতিক মাস্টার গং উই মিং কিভিনের কাছে হেরেছেন। ওপেন বিভাগ ছয় খেলায় ৫ ম্যাচ পয়েন্ট এবং ১১.৫ গেম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। মহিলা দল ষষ্ঠ রাউন্ডের খেলায় ৩-১ পয়েন্টে এ চাইনিস তাইপেকে হারিয়েছে। আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা, আন্তর্জাতিক মাস্টর রানী হামিদ ও ফিদে মাস্টার শারমিন সুলতানা শিরিন যথাক্রমে চাইনিজ তাইপের লিন ইউ টং এলাইন, লেও জ উ এবং চু হুাং লিংকে হারিয়েছেন। ফিদে মাস্টার নাজরানা খান ইভা গাও ই পিং’র কাছ হেরে যান। মহিলা দাবা দল ছয় খেলায় ৬ ম্যাচ পয়েন্ট ও ১২ গেম পয়েন্ট পেয়েছে।