গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ১০ আগস্ট ২০১৪, ২০:০৩
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নিজেদের অবিশ্বাস্য কীর্তি, দক্ষতা কিংবা অভিজ্ঞতা দিয়ে যেমন বহু মানুষ তাদের স্থান করে নিয়েছেন তেমনি সেখানে ঠাঁই হয়েছে বহু প্রাণীরও। আর বিড়ালকূলের পক্ষ থেকে তেমনই এক প্রতিনিধি হলো আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওসেনসাইডে বাস করা ২ বছর বয়সী বিড়াল সোফি স্মিথ। সম্প্রতি সবচেয়ে বড় লোমের অধিকারী বিড়াল হিসেবে গিনেজ বুকে নাম উঠেছে তার। গিনেজের পর্যবেক্ষকরা জানিয়েছেন সোফি’র সারা শরীরেই বড় লোমের অস্তিত্ব থাকলেও লেজের অংশে সর্বোচ্চ ২৫.৬৮ সেন্টিমিটার বা ১০.১১ ইঞ্চি লম্বা লোম রয়েছে যা তাকে রেকর্ড গড়তে সাহায্য করেছে।