জোকস
প্রকাশ : ১০ আগস্ট ২০১৪, ২০:০৩
টিভি নষ্ট বলে মেকার ডেকে আনলেন এক ভদ্রলোক—
ভদ্রলোক :টিভিটার সমস্যা কী ধরতে পেরেছেন?
মেকার :হুম...মনে হয় ধরতে পেরেছি।
ভদ্রলোক :কি খুব জটিল কিছু?
মেকার :না তেমন জটিল কিছু না।
ভদ্রলোক :তাহলে ঠিক করছেন না কেন?
মেকার :আমি তো এটা ঠিক করতে পারবো না, তবে তিনশ টাকা খরচ করলে আপনাতেই ঠিক হয়ে যাবে।
ভদ্রলোক :আজব মেকার তো হে তুমি। একে তো বলছো ঠিক করতে পারবে না। তার উপর আবার খরচের কথা বলে বলছো যে এতে এমনিতেই ঠিক হয়ে যাবে। মানে কী এসবের?
মেকার :মানেটা হলো আপনার টিভি’র জন্য যে ডিশের লাইন চালান সেটা কাটা। আশা করি তিনশ টাকার বিলটা দিয়ে দিলে ডিশের লোকেরাই লাইনটা দিয়ে দেবে এবং টিভিও দেখতে পাবেন।
একটা রেস্টুরেন্টের বাইরে কয়েকটা বখাটে মতো ছেলে আড্ডা মারছিল। এরই মাঝে রেস্তোরাঁ থেকে বেরিয়ে এসে এক ভদ্রলোক দেখলেন যে তার গাড়ির বাম্পার ঘেষে অন্য একটা গাড়ি এমনভাবে রাখা হয়েছে যে তাতে তার গাড়ির বাম্পারের একটা অংশ খানিকটা দেবে গেছে। এই দেখে ভদ্রলোক বেশ চেঁচিয়ে উঠে বললেন, ‘আমার গাড়ির সাথে এভাবে কে তার গাড়িটা লাগিয়ে রেখেছে তার চেহারটা একবার দেখতে চাই।’ লোকটির এই কথা শুনে সবচেয়ে ষন্ডা মার্কা বখাটে ছেলেটা এগিয়ে এলো। আর ছেলেটির এই বিকট দর্শন চেহারা দেখেই ভদ্রলোক মিনমিন করে বললেন, ‘না মানে বলছিলাম, আপনার গাড়িটাতে আমার বাম্পারের কারণে কোনো ক্ষতি হয়নি তো!’