গণিত বিষয়ের নমুনা প্রশ্ন
এ.এইচ.এম.সায়েদুজ্জামান সহকারী শিক্ষক (গণিত) উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল এণ্ড কলেজ, ঢাকা
প্রকাশ : ১০ আগস্ট ২০১৪, ২০:০৬
[১,২,৩,৫ ও ১৩ নং প্রশ্নসহ মোট ১০ টি প্রশ্নের উত্তর দিতে হবে ]
১। যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনী প্রশ্নের উত্তর খাতায় লিখঃ ১ × ১০=১০
i) যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে কী বলে ?
(ক) গুণক (খ) গুণ্য (গ) গুণফল (ঘ) গুণনীয়ক
ii) যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কী বলে ?
ক) ভাজক (খ) ভাজ্য
(গ) ভাগফল (ঘ) ভাগশেষ
iii) ৬টি চেয়ার ৩০০০ টাকায় এবং ৩টি টেবিল ২৪০০ টাকায় ক্রয় করা হলো। তাহলে মোট কত টাকার চেয়ার—টেবিল ক্রয় করা হলো ?
(ক) ৪৪০০ (খ) ৫০০০ (গ) ৫৪০০ (ঘ) ৫৬০০
iv) একই জাতীয় একাধিক রাশির গড় নির্ণয়ের জন্য রাশিগুলোর যোগ ফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা কী করতে হয় ?
(ক) যোগ (খ) বিযোগ (গ) গুণ ঘ) ভাগ
v) ৪০, ৬০ ও ৭৫ এর গ.সা.গু. কোনটি ?
(ক) ৪ (খ) ৫ (গ) ১০ (ঘ) ১৫
vi) ০ থেকে ৯ পর্যন্ত এক অঙ্কের সংখ্যাগুলোকে গণিতের ভাষায় কী বলা হয় ?
(ক) প্রক্রিয়া প্রতীক (খ) সম্পর্ক প্রতীক
(গ) সংখ্যা প্রতীক (ঘ) অক্ষর প্রতীক
vii) যে ভগ্নাংশের লব বড় হর ছোট সেটি কোন ধরনের ভগ্নাংশ ?
(ক) প্রকৃত (খ) অপ্রকৃত (গ) মিশ্র (ঘ) সমলব
viii) দশমিক ভগ্নাংশে দশমিক চিহ্নের বামে কোনো অঙ্ক না থাকলে ঐ স্থানে কোন সংখ্যাটি বসালে সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না ?
(ক) শূন্য (খ) এক (গ) দুই (ঘ) দশ
ix) ৯.৭৮৯×১৫ এর গুণফল কোনটি ?
(ক) ১৪৯.০৩৫ (খ) ১৪৫.৮৩৫
(গ) ১৪৬.০৩৫ (ঘ) ১৪৬.৮৩৫
x) কোনটি সত্য নয় ?
(ক) ক্যালকুলেটর হিসাব - নিকাশের একটি সহায়ক যন্ত্র
(খ) কাজ শুরুর আগে অফ টিপতে হয় ।
(গ) অচল (বন্ধ) ক্যালকুলেটরে ৫ ও ৭ এর যোগফল নির্ণয় করতে হলে ৫টি বোতাম টিপতে হয়।
ঘ) ক্যালকুলেটরে ৩২ টি বোতাম থাকে।
২। সংক্ষেপে উত্তর দাও ঃ ১ × ১০ =১০
ক) ৩০-৫০ শ্রেণির ব্যবধান কত ?
খ) নিঃশেষে বিভাজ্য না হলে ,ভাজক নির্নয়ের সুত্রটি কী ?
গ) ৯,৪,০,২,৪,অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি কত ?
ঘ) ১৮ এর সবকটি গুণনীয়ক লিখ ?
ঙ) কয়েকটি সমহরবিশিষ্ট ভগ্নাংশের মধ্যে কোনটি বড় হবে।
চ) ৩ টি কলসের দাম ১৮ টাকা হলে ২ টির দাম কত?
ছ) ১ এয়র সমান কত বর্গমিটার?
জ) ঐকিক নিয়ম কাকে বলে?
ঝ) ৭৫ টাকার ৪% কত?
ঞ) শতকরা কাকে বলে?
৩। ৫ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬২ বছর ছিল। পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের ৩ গুন । ২ × ৫=১০
ক) কয় মাসে এক বছর ?
খ) পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত ?
গ) পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি পুত্রের বর্তমান বয়সের কত গুণ ?
ঘ) পুত্রের বর্তমান বয়স কত ?
ঙ) পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা কত বেশি ?
৪। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৯৬ বছর । পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ হলে ,কার বয়স কত ?১০
৫। সুমন ১০ টি বিষয়ে গড়ে ৭০ নম্বর পেল। আর শাওন ১০ টি বিষয়ে মধ্যে ৬ টিতে গড়ে ৮০ ও ৪ টিতে গড়ে ৫০ নম্বর পেল। ২×৫=১০
ক) ৬ ও ৪ গুণ করে গুণ্য, গুণক ও গুণফল চিহ্নিত কর।
খ) সুমন মোট কত নম্বর পেল। গ) শাওন ৬ টি বিষয়ে মোট কত নম্বর পেল।
ঘ) শাওন ১০ টি বিষয়ে মোট কত নম্বর পেল। ঙ) দুইজনের মধ্যে কে কত নম্বর বেশি পেল।
৬। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১২৯,২৩৬ ও ৩৬৪ কে ভাগ দিলে যথাক্রমে ৩,৫ ও ৭ অবশিষ্ট থাকবে
৭।
কে লঘিষ্ঠ সমহরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ কর । ১০
৮। একজন শিক্ষক ৬০.৬০ টাকা ডজন দরে ৩৯৩.৯০ টাকার কমলা কিনে ১৩ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন। তাহলে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পেল ? ১০
৯। এক ব্যাক্তি ৬% ক্ষতিতে একটি খাসি বিক্রয় করল। খাসিটির বিক্রয়মূল্য ৩১৯৬ টাকা হলে,
ক্রয়মূল্য কত ।
১০
১০। রশিদ বেপারি ২৮৯ কেজি চাল থেকে মতিনের কাছে ১২৭ কেজি ৬৭৫ গ্রাম এবং তপনের কাছে ৩৯ কেজি ১২৫ গ্রাম চাল বিক্রি করলে তার কাছে কী পরিমাণ চাল থাকবে ? ১০
১১। ৮৭৪৫০ মিনিটকে বছর, মাস, দিন ও ঘণ্টায় পরিণত কর। ১০
১২। নিচে ২০টি দোকানের দৈনিক বিক্রয় তথ্য (টাকার) দেওয়া হলো। উপাত্তগুলো বিন্যস্ত কর ঃ ১০
১২৫,২০০,১৭০,২২৫,৩২৫,২৭০,১৮০,২১০,৩০০,৩১৫,৩৯০,২৫০,২৬০,২২০,২৭০,৩৭৫,৩১৫,২২০,২৫০,২৭০।
১৩। ক) চোখের আন্দাজে একটি সামান্তরিক আঁঁক যার একটি বাহুর দৈর্ঘ্য ৪ সে.মি. এবং পাশের একটি বাহুর দৈর্ঘ্য ৩ সে.মি.। এদের বিপরীত বাহু দুইটির দৈর্ঘ্য মাপ এবং প্রত্যেক জোড়া বিপরীত কোণের পরিমাপ নির্ণয় কর। ৪
খ) চিত্রসহ সংজ্ঞা লিখ ( যে কোন দুইটি) ২ ×৩= ৬ বিষমবাহু ত্রিভুজ, আয়ত, বর্গ।
আগামীকাল গণিতের
আরেকটি নমুনা প্রশ্ন দেয়া হবে