ডিএসইতে লেনদেন ৭৫০ কোটি টাকারও বেশি

গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে উভয় শেয়ারবাজারে সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে। প্রাতিষ্ঠানিক ও বড় পুঁজির বিনিয়োগকারীরা বাজারমুখী হওয়ায় সার্বিক লেনদেনে উন্নতি হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। গতকাল ডিএসইতে মোট ২৯৯টি কোমপানির ১৬ কোটি ৭ লাখ ৩৯ হাজার ৬৯২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৭৬৩ কোটি ৯০ লাখ ৪৬ হাজার ৭১২ টাকা। যা আগের দিনের চেয়ে ১৭৫ কোটি ৮৯ লাখ টাকা বেশি। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪৪ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ৪৫৩০ দশমিক ৮৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২৬ পয়েন্ট বেড়ে ১৬৭৮ দশমিক ৭১ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ২০ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ১০৪৭ দশমিক ২০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ২৯৯টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৬৫টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টি কোম্পানির শেয়ারের। লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোমপানি হলো:- এমজেএল বিডি, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, অ্যাক্টিভ ফাইন, বেক্সিমকো লিঃ, হাওয়া ওয়েল টেক্সটাইল, লাফার্জ সুরমা সিমেন্ট, এসিআই, পদ্মা অয়েল ও সামিট পাওয়ার। অন্যদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৫৭৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ৯১টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার দর। যা টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৭৮ কোটি ৫৩ লাখ টাকা। এর আগে গত ২ জুন সিএসইতে লেনদেন হয়েছিল ১০৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার।