দেশ ছেড়ে তারকারা
প্রকাশ : ১০ আগস্ট ২০১৪, ২০:৫৩
মোনালিসা দীর্ঘদিনের প্রবাস যাপনে স্বামীর সাথে ডিভোর্সের খবর এখন পুরোনো। তবে শুধু মোনালিসাই নন, বরং একাধিক শিল্পীরা এখন নিজেদের ভিন্ন ঘর-সংসার গড়ছেন দেশের বাইরে। অনেকে তাই নিজের ক্যারিয়ারের খানিকটা সুনাম হলেই ছুট দিচ্ছেন বিদেশ বিভুঁইয়ে। এই অবস্থায় আমেরিকাতেও বাঙালি কমিউনিটিতে এখন তারকাদের ব্যস্ততা বেশ। এরই ভেতরে কণ্ঠশিল্পী মিলা, শ্রাবন্তী, রিয়াসহ একাধিক তারকা অনেকটা স্থায়ী নিবাস গড়েছেন আমেরিকায়। বেশ ক’বছর আগে টনি ডায়েস ও প্রিয়া ডায়েস একত্রে নিবাস গড়েছেন আমেরিকাতে। আর এই সকল তারকারা এক জোট হয়ে এখন বাঙালি কমিউনিটির একাধিক বাংলা চ্যানেলে কাজও শুরু করেছেন। অফিসিয়ালি
মোনালিসা একটি চ্যানেলে চাকরিও করছেন শোনা গেছে!