স্বামীর জন্মদিনের কারণে প্রিমিয়ারে গেলেন না কারিনা
প্রকাশ : ১০ আগস্ট ২০১৪, ২০:৫৩
আগামী ১৫ আগস্টে মুক্তি পাচ্ছে ‘সিংহাম রিটার্নস’। তবে মুক্তির সময় থাকছেন না করিনা। পরের দিনই যে সাইফের জন্মদিন। আর স্বামীর জন্মদিনে উদযাপন করতে ওই সময়ে লন্ডনে থাকবেন তারা। ‘সিংহাম রিটার্নস’ মুক্তির দিন সন্ধেবেলাই বেগমকে নিয়ে লন্ডন উড়ে যাচ্ছেন ছোট নবাব। ওখানেই পালন করবেন তার ৪৪তম জন্মদিন। এক সপ্তাহ লন্ডনে কাটানোর পর দুদিনের জন্য ইতালি অথবা ফ্রান্স যাবেন তারা। করিনা বলেন, ‘আমি আর সাইফ একসঙ্গে ভালো সময় কাটাতে ভালোবাসি। অনেকদিন বাইরে কোথাও ঘুরতে যাইনি আমরা।’ করিনার হাতে এখন তিনটি ছবির চিত্রনাট্য। ছুটি কাটিয়ে ফিরেই সেগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।