আগামীকাল থেকে নাঈমের ‘চলো হারিয়ে যাই’

আগামীকাল থেকে এনটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘চলো হারিয়ে যাই’। নাটকটি প্রতি মঙ্গলবার ও বুধবার রাত ১১.৩০ মিনিটে প্রচার হবে। নাটকটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা নাঈম। নাটকে অভিনয় করেছেন—মামুনুর রশীদ, ডলি জহুর, আজিজুল হাকিম, শামস সুমন, কুমকুম হাসান, আহসান নাসিম, আরজুমান আরা বকুল, মিশু সাব্বির, আমিন আজাদ, নাইম, রাজিব সালেহীন, মাসিয়াত প্রমুখ। একদল উচ্চবৃত্ত পরিবারের তরুণ-তরুণী। বিকেল হলে টেনিস খেলা, গান করা, সবাই মিলে ঘুড়ে বেড়ানো, দামি রেস্তোরাঁয় বসে খাওয়া—এটাই তাদের প্রতিদিনের চিত্র। তাদের কোন বৈচিত্র্য নেই। পরিবারের কোন কিছুতেই নেই কোন ভ্রক্ষেপ। কখনওবা চরম বন্ধুত্ব আবার কখনো বা ঠুনকো বিষয়ে মান অভিমান করে বাড়ি ফেরা। কিছুক্ষণ পরই আবার মিলে যাওয়া। সেটাকে সেলিব্রেট করা। এদের মধ্যের কেউ অর্থনৈতিক ভাবে অস্বচ্ছল, কিন্তু সেটা লুকিয়ে যায় সযতনে। জীবনের স্বাদ পেতে দিন-রাত সবাই মিলে ছুটে বেড়ায়। কিন্তু তারা কি চায় নিজেও জানে না। এ নিয়ে বাবা-মা অনেক কিছু বলে। কিন্তু গায়ে মাখে না। বাবা-মা তাদের বাচ্চার ভবিষ্যত্ নিয়ে যে পরিকল্পনা করে সেটা ওদের কাছে মনে হয় চাপিয়ে দেওয়া কোন কিছু। একদল তরুণ-তরুণীর চিন্তা-ভাবনা আর জীবন-যাপন আর ওদের পরিবারের সম্পর্ক, কিছু সুখ-দুঃখের মুহূর্ত নিয়েই গড়ে উঠেছে নাটক ‘চলো হারিয়ে যাই’।