ভাণ্ডারিয়ায় উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুরের ভাণ্ডারিয়া বাজারের রাস্তা-ঘাট,ড্রেন সহ বিভিন্ন উন্নয়নের জন্য পরিবেশ ও বনমন্ত্রী আনোয়র হোসেন মঞ্জু একটি প্রকল্প হাতে নিয়েছেন। এ উন্নয়ন মূলক কাজ বাস্তবায়নের জন্য ভাণ্ডারিয়া সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে গতকাল রোববার দুপুরে পরিষদ সভাকক্ষে রাজনৈতিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সুশীল সমাজের নের্তৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভাণ্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম,বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সেলিম জোমাদ্দার, ইউপি সদস্য মোঃ জালাল উদ্দিন সিকদার, মানিক হাওলাদার,জাহাঙ্গীর হোসেন, ব্যবসায়ী মাওলানা ইদ্রিস আলী, মোঃ মোশারেফ সিকদার, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের ভাণ্ডারিয়া উপজেলা সাধারন সম্পাদক উত্তম কুমার দাস, সুশীল সমাজের হিরালাল কর্মকার, উপজেলা ছাত্র লীগের সভাপতি এহসাম হাওলাদার, ছাত্র সমাজের আহবায়ক মোঃ আরিফুল ইসলাম শিমুল আকন,সমাজ সেবক নজরুল ইসলাম বিশ্বাস, সাবেক ইউপি সদস্য মোঃ বারেক সিকদার, মোঃ জামাল উদ্দিন মিয়া স্বপন ও কবির আকন প্রমুখ।