তিন বছরেও শেষ হয়নি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত রাস্তার কাজ
বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ১০ আগস্ট ২০১৪, ২১:২২
প্রধান মন্ত্রীর প্রতিশ্রুত বাকেরগঞ্জ নিয়ামতি-বেতাগী-বরগুনা ১০০ কি.মি. সড়কের কাজ ৩ বছরেও শেষ হয়নি। ঠিকাদারী প্রতিষ্ঠান রাস্তা খুড়ে খোয়া ফেলে রাখায় গ্রীষ্মে ধুলা ও বর্ষায় কাদা-জল ও বড়বড় গর্তে পড়ে রাস্তা ব্যাবহারকারীদের পোহাতে হয় সীমাহিন দুর্ভোগ। উপজেলা প্রকৌশলী আনন্দ কুমার ঘোষ জানান, ঠিকাদার ও স্থানীয় সংসদ সদস্যকে জানিয়েও কোন প্রতিকার হয়নি।