গাজীপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

গাজীপুর সদর উপজেলার পিরুজালী আলিমপাড়া গ্রামে গত শনিবার রাতে পারিবারিক কলহের জের ধরে রওশন আরা বেগম (৫০) নামে এক গৃহবধূ স্বামী ফিরোজ ফকিরের (৬০) ছুরিকাঘাতে খুন হয়েছেন। জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. হারুন-অর-রশিদ জানান, ফিরোজ ফকির নিজ ঘরে ঘুমন্ত স্ত্রীকে ছোরা দিয়ে বুকে ও পিঠে আঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রওশন আরার মৃত্যু হয়।