আওয়ামী লীগ নেতা বিনা-প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত

মিরপুর উপজেলার সদরপুর ইউপি চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিয়াত আলী লালু মাস্টার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গত শনিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৬ প্রার্থীর মধ্যে ৫ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়। ফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিয়াত আলী লালু মাস্টার বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোশারফ হোসেন মুসা, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী ছেকের আলী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান রবিউল হক, ইউনিয়ন জামায়াতের পূর্ব শাখার সভাপতি ডা. রুহুল আমিন, ইউনিয়ন জামায়াতের পশ্চিম শাখার দল সদস্য আ. রহিম। সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এ পদ শূন্য হয়।