কুমিল্লায় ১০টি স্বর্ণের বারসহ আটক এক
প্রকাশ : ১০ আগস্ট ২০১৪, ২১:২৩
কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী ব্রিজের টোলপ্লাজা এলাকা থেকে গত শনিবার রাতে ১০টি স্বর্ণের বারসহ সেন্টু কর (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
থানার ওসি আবু সালাম জানান, আটককৃত সেন্টু করের জুতার ভিতরে বিশেষ কৌশলে ১০টি স্বর্ণের বার লুকানো ছিল। যার ওজন ১১৫ ভরি ১৫ আনা।