মাগুরায় পাটের বাজার ভাল খুশিতে কৃষক
প্রকাশ : ১০ আগস্ট ২০১৪, ২১:২৪
জেলার মাগুরা, খামারপাড়া, গাংনালীয়া, সাচিলাপুর, লাঙ্গলবান্ধ, বুনাগাতি, বিনোদপুর প্রভৃতি হাটে নতুন পাট উঠতে শুরু করেছে। দাম চড়া হওয়ায় কৃষক খুশি। প্রকারভেদে প্রতি মণ পাট ১২ শত টাকা থেকে ১৫ শত টাকা দরে বিক্রি হচ্ছে। চলতি মৌসুমে মাগুরায় পাটের ফলন ভালো হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে ৩০ হাজার হেক্টর জমিতে পাট চাষ হয়েছে।