সাংবাদিক পেটালেন ম্যারাডোনা
প্রকাশ : ১০ আগস্ট ২০১৪, ২১:৫০
বিতর্কে দিয়েগো ম্যারাডোনা অচেনা মানুষ, মেজাজ ঠিক রাখতে পারেন না। প্রতিপক্ষ যদি সাংবাদিক হয় তাহলে তো কথাই নেই! শনিবার বেশ কয়েকজন সাংবাদিককে এই ফুটবল কিংবদন্তী সাক্ষাত্কার দেয়ার সময় এর প্রমাণ আবারো পাওয়া গেল। নিজ দেশে এক থিয়েটার থেকে বান্ধবী ভেরোনিকা ওজেদা এবং ছেলে দিয়েগো ফার্নান্দোকে নিয়ে ফেরার সময় সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করেন ম্যারাডোনাকে। এ সময় বান্ধবী ওজেদার প্রতি আপত্তিকরভাবে ইশারা করলে সাবেক এই ফুটবল তারকা ক্ষুব্ধ হয়ে গাড়ি থেকে বেরিয়ে এসে এক সাংবাদিকের গালে কষে চড় বসিয়ে দেন। এ সময় ১৯৮৬ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক ম্যারাডোনা বলেন, ‘আমি তোমার সঙ্গে নোংরামি করিনি, তুমি কেন আমার স্ত্রীর সঙ্গে নোংরামি করলে?’ ম্যারাডোনার এই দৃশ্য ক্যামেরাবন্দী হওয়ার পর তা আর্জেন্টিনা মিডিয়াতে ব্যাপক সাড়া ফেলেছে।