মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ১০ আগস্ট ২০১৪, ২১:৫৫
মনির উদ্দিন
১১নং সেক্টরের মুক্তিযোদ্ধা ও জামালপুর শহরের ওষুধ ব্যবসায়ী মনির উদ্দিনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে এতিমখানা-মাদ্রাসায় মিলাদ মাহফিল, কাঙ্গালিভোজ ও দোয়ার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, পটুয়া কামরুল হাসান আর্ট স্কুলের পরিচালক আনোয়ার হাসান বাবু মরহুমের বড় ছেলে।।
হালিমা খাতুন
ময়মনসিংহে ত্রিশাল উপজেলায় কাঁঠাল হালিমা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হালিমা খাতুনের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে কোরআনখানি, মিলাদ মাহফিল, দোয়া ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে।